বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর র‌্যাব-৫, এর অভিযানে ২ হাজার ৫৩ লিটার মদ সহ ৩ জন আটক

র‌্যাব-৫, এর অভিযানে ২ হাজার ৫৩ লিটার মদ সহ ৩ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁয় র‌্যাবের অভিযানে ২ হাজার ৫৩ লিটার স্থানিয়ভাবে তৈরি চোলাই মদ সহ ৩ জন মাদক কারবারি আটক।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প থেকে সোমবার প্রতিবেদক কে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রফিকুল ইসলাম এর নের্তৃত্বে রবিবার দিবাগত রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার বসকৈল ও কান্তা কিসমত এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদ সহ মাদক কারবারি ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার বসকৈল গ্রামের নীরেন পাহান (৪৮),

কান্তা-কিসমত গ্রামের বাবুল পাহান (৩৪) এবং অসীম পাহান (৩৪)।

এব্যাপারে র‌্যাবের অভিযানিক কর্মকর্তা ও কোম্পানী কমান্ডার মোঃ রফিকুল ইসলাম আরো জানান, রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার বসকৈল এবং কান্তা কিসমত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী ও মাদক উদপাদনকারি নীরেন পাহান, বাবুল পাহান এবং অসীম পাহানকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাব জানান, তারা দীর্ঘদিন থেকে নেশা জাতীয় মাদক দ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বাড়ীতে উৎপাদন করতো এবং সেগুলো সংরক্ষণ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে খুচরা ও পাইকারীতে বিক্রি করে আসছিলো।

এব্যাপারে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব। 

খুঁজুন