বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর র‍্যাব-৫, এর অভিযানে কিশোর গ্যাং এর লিডার সহ ৩ সদস্য আটক

র‍্যাব-৫, এর অভিযানে কিশোর গ্যাং এর লিডার সহ ৩ সদস্য আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :

র‍্যাব-৫, এর অভিযানে কিশোর গ্যাং এর লিডার সহ ৩জন সদস্য আটক। কুখ্যাত কিশোর গ্যাং এর লিডার গোলাম মূর্তজা সহ কিশোর গ্যাং এর ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। সোমবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হালট্টি মধ্যপাড়া গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে গোলাম মূর্তজা (২৯), মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ আব্দুস সালাম ফয়সাল (১৬) ও মোঃ মোরসাালিন হোসেন (১৬)। তারা বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র।

র‌্যাব-৫, সিপিসি-৩, এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, তারা কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। গোলাম মূর্তজা এ গ্রুপের প্রধান এবং মোরসালিন ও সালাম গ্রুপের অন্যতম সক্রিয় কিশোর গ্যাং সদস্য। তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর থানা এলাকার বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মর্তুজার গ্রুপে আরো ৫ থেকে ৭ জন সক্রিয় সদস্য রয়েছে যারা সদর থানা এলাকার রেলগেইট ও বাজার এলাকায় চুরি ছিনতাই সহ নানা অপকর্মের সহিত জড়িত। তারা আজ একজন পথচারীকে নির্জন স্থানে একা পেয়ে তার গলায় চাকু রেখে ভঁয়ভীতি দেখিয়ে গহনা আদায়ের চেষ্টা করলে তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল।

এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন