মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর র‌্যাবের অভিযান, ৪শ' লিটার চোলাই মদসহ একজন আটক

র‌্যাবের অভিযান, ৪শ' লিটার চোলাই মদসহ একজন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৪শ' ১০ লিটার চোলাই মদ সহ একজন মাদক কারবারি আটক।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃতে রবিবার নওগাঁর ধামইরহাট উপজেলার কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪১০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী চঞ্চল সিংহ (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করেন। আটককৃত চঞ্চল সিংহ নওগাঁর ধামুরহাট উপজেলার মোকন্দপুর (কামারপাড়া) গ্রামের মৃত রবিন সিংহ এর ছেলে।

র‌্যাব আরো জানায়, আটককৃত মাদক কারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদক দ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেন। এব্যাপারে নিকটস্থ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন