মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর র‌্যাবের অভিযানে ১ হাজার ২০ লিটার বাংলা মদ উদ্ধার, একজন আটক

র‌্যাবের অভিযানে ১ হাজার ২০ লিটার বাংলা মদ উদ্ধার, একজন আটক

স্টাফ রিপোর্টার :

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস দলের অভিযানে জয়পুরহাট জেলা সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকা হতে ১ হাজার ২০ লিটার বাংলা মদ সহ মাদক কারবারি একজন আটক।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, কাম্প থেকে প্রেস রিলিজে জানানো হয়,

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃতে শুক্রবার ৯ জুন জয়পুরহাট জেলা সদর থানাধীন পালি কুর্মিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার চোলাই মদ সহ মাদক কারবারি উত্তম কুমার ওরফে কুর্মি (৫০)কে আটক করেন। আটককৃত মাদক কারবারি  উত্তম কুমার ওরফে কুর্মি জয়পুরহাট জেলা সদর উপজেলার পালি কুর্মিপাড়া গ্রামের মৃত সুরেন কুর্মি'র ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বসত বাড়ীতে তৈরী করত এবং তৈরীকৃত চোলাই মদ সংরক্ষণ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল বলে শিকার করেছেন। 

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলা সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন