বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর র‌্যাবের অভিযানে ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

র‌্যাবের অভিযানে ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র  রিপোর্টার :


র‌্যাবের অভিযানে ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। 

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, কাম্প থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫,রাজশাহী, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল  ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার দিনগত সন্ধা সারে ৭ টারদিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকায় অভিযান পরিচালনা করে  ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট সহ ছামিরুল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারি যুবককে আটক করেন। এসময় তার সহযোগী মাদক কারবারি একজন পালিয়ে যায়।

আটককৃত মাদক কারবারি

ছামিরুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাথখুর গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে এবং পলাতক আসামী জীবন মিয়া (২৩) একই গ্রামের রমজান আলীর ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানান, সে নিজে এবং তার সহযোগী পলাতক আসামী মোঃ জীবন মিয়া সহ দীর্ঘদিন যাবৎ সু-কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে জয়পুরহাট জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল।   

এব্যাপারে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ি একটি মামলা রুজু করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন