মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর র‌্যাবের অভিযানে ৬৫ লিটার বাংলা মদ সহ একজন আটক

র‌্যাবের অভিযানে ৬৫ লিটার বাংলা মদ সহ একজন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের অভিযানে ৬৫ লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারী আটক। 

সত্যতা নিশ্চিত করে র‌্যাব কাম্প থেকে জানানো হয়,

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃতে বুধবার জয়পুরহাট জেলা সদর থানাধীন সুগারমিল এলাকায় অভিযান চালিয়ে ৬৫ লিটার চোলাই মদ উদ্ধার সহ মাদক ব্যবসায়ী শ্রী কাঞ্চন হরিজন (৩৬) নামে একজন কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, জয়পুরহাট জেলা সদর উপজেলার বিশ্বাসপাড়া রেলকলোনীর মৃত মদন হরিজন এর ছেলে শ্রী কাঞ্চন হরিজন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন বলেও জানিয়েছেন র‌্যাব।

এব্যাপারে জয়পুরহাট জেলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন