মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ এক যুবক আটক

র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ এক যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ একজন যুবক আটক।

নওগাঁর পত্নীতলা উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইন সহ মোঃ মাসুদ করিম (২৫) নামের ঐ যুবককে আটক করেছেন র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃতে শুক্রবার পূর্বরাত আড়াই টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পত্নীতলা উপজেলার

মোল্লাপাড়া গ্রামের আবুল কালাম আজাদ এর যুবক ছেলে মাসুদ করিমকে অস্ত্র ও মাদক সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত যুবক মোল্লাপাড়া এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে অন্যান্য মাদক ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের উপর তার আধিপত্য বিস্তার করতো।

এব্যাপারে নওগাঁর পত্নীতলা থানায় অস্ত্র আইন-১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‍্যাব।

খুঁজুন