মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর র‌্যাবের অভিযানে গাঁজা সহ ২ জন আটক

র‌্যাবের অভিযানে গাঁজা সহ ২ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

র‌্যাব-৫, সিপিসি-৩, এর অভিযান, গাঁজা সহ ২ জন আটক।

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আয়মাপাড়া এলাকা হতে বুধবার দিবাগত রাত সারে ৮টার দিকে ১ কেজি ৭শ' ৫০ গ্রাম গাঁজাসহ শ্রী প্রদীপ পাল (৩০) ও মোঃ আবু তালেব মন্ডল বাবু (৫২) নামের দু'জন কে আটক করেছে র‍্যাব। 

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানান, র‌্যাব-৫, সিপিসি-৩, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ক্ষেতলাল উপজেলার দক্ষিণহাট শহরের শ্রী গিরেন পালের ছেলে শ্রী প্রদীপ পাল ও একই উপজেলার আয়মাপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ আবু তালেব মন্ডল বাবুকে গাঁজা সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় গাঁজা অবৈধ্য ভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী সরবরাহ করে আসছিল।

আটককৃত দু'জনের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন