মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ২ জন সদস্য আটক

র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ২ জন সদস্য আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

র‌্যাবের অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার; ইজিবাইক উদ্ধার।

সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক কে র‌্যাব জানান,

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সোমবার সারে ১০ টারদিকে জয়পুরহাট জেলার সদর থানাধীন পাচুরচক এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার সহ চুরির সাথে জড়ীত চোর চক্রের সক্রিয় সদস্য সহ ২ জন কে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তার (কুটিরপাড়া) গ্রামের আফতাব আলী আকন্দ এর ছেলে

আশরাফ আলী আকন্দ (৫৫) এবং জয়পুরহাট জেলা সদর উপজেলার পাচুরচক ফকিরপাড়া গ্রামের কাজী জহরুল ইসলাম এর ছেলে জয় ইসলাম রাজ (২০)।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আশরাফ আলী আকন্দ (৫৫) ইজিবাইক চোর চক্রের একজন সক্রিয় সদস্য ও জয় ইসলাম রাজ (২০) সহযোগী হিসেবে কাজ করেন। তারা দীর্ঘ দিন ধরে এই চোর চক্রের সাথে জড়িত। অভিযুক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত জয়পুরহাট সদর ও আশ পাশের এলাকায় চোরাই ইজিবাইক বিক্রি করে আসছিল। চোরাই ইজিবাইক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব। এব্যাপারে নিকটস্থ্য থানায় মামলা দায়ের করা হয়েছে।

খুঁজুন