বাংলা ইউনিয়ন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনকরপোরেটেডের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আলমগীর ইসলাম বাবু। গত ২৮ অক্টোবর রাতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিল ইনকরপোরেটেডের (BAFCI) সভাপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর দুই সংগঠনের দায়িত্ব পালনে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
এক বিবৃতিতে আলমগীর ইসলাম তাঁর দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য বিদায়ী সংগঠনের নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, সাধারণ সদস্য এবং কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং কমিউনিটির কল্যাণে গৃহীত ভালো উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আলমগীর ইসলাম বলেন, “আমি একটি পদ থেকে সরে দাঁড়িয়েছি, কিন্তু কমিউনিটির প্রতি দায়িত্ব ও অঙ্গীকার থেকে সরে যাইনি। আরও বিস্তৃত পরিসরে মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়েই নতুন দায়িত্ব গ্রহণ করেছি।”
নতুন সংগঠনের কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মানুষের আস্থা অর্জন এবং ধারাবাহিক কাজের মাধ্যমে সেই আস্থার মর্যাদা রক্ষা করাই হবে তাঁদের অন্যতম প্রধান অগ্রাধিকার। পাশাপাশি অন্যান্য সংগঠনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিজের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে ইতিবাচক মনোভাব তুলে ধরে আলমগীর ইসলাম বলেন, “গঠনমূলক সমালোচনা গ্রহণ করব এবং ভুল হলে দায় স্বীকার করে সংশোধন করব। সংগঠনের অগ্রগতিতে আমার নেতৃত্ব বাধা হয়ে দাঁড়ালে সংগঠনের স্বার্থে সরে দাঁড়াতেও প্রস্তুত থাকব।”
নতুন দায়িত্ব পালনে কমিউনিটির সবার পরামর্শ, সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা ও সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে কমিউনিটির কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।
সাধারণ সম্পাদক পদ থেকে আলমগীর ইসলামের পদত্যাগ,
সাধারণ সম্পাদক পদ থেকে আলমগীর ইসলামের পদত্যাগ,
বাংলা ইউনিয়ন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনকরপোরেটেডের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আলমগীর ইসলাম বাবু। গত ২৮ অক্টোবর রাতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিল ইনকরপোরেটেডের (BAFCI) সভাপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর দুই সংগঠনের দায়িত্ব পালনে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এক বিবৃতিতে আলমগীর ইসলাম তাঁর দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য বিদায়ী সংগঠনের নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, সাধারণ সদস্য এবং কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি
সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং কমিউনিটির কল্যাণে গৃহীত ভালো উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আলমগীর ইসলাম বলেন, “আমি একটি পদ থেকে সরে দাঁড়িয়েছি, কিন্তু কমিউনিটির প্রতি দায়িত্ব ও অঙ্গীকার থেকে সরে যাইনি। আরও বিস্তৃত পরিসরে মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়েই নতুন দায়িত্ব গ্রহণ করেছি।” নতুন সংগঠনের কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মানুষের আস্থা অর্জন এবং ধারাবাহিক কাজের মাধ্যমে সেই আস্থার মর্যাদা রক্ষা করাই হবে তাঁদের অন্যতম প্রধান অগ্রাধিকার। পাশাপাশি অন্যান্য সংগঠনের সঙ্গে
পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিজের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে ইতিবাচক মনোভাব তুলে ধরে আলমগীর ইসলাম বলেন, “গঠনমূলক সমালোচনা গ্রহণ করব এবং ভুল হলে দায় স্বীকার করে সংশোধন করব। সংগঠনের অগ্রগতিতে আমার নেতৃত্ব বাধা হয়ে দাঁড়ালে সংগঠনের স্বার্থে সরে দাঁড়াতেও প্রস্তুত থাকব।” নতুন দায়িত্ব পালনে কমিউনিটির সবার পরামর্শ, সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা ও সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে কমিউনিটির কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত