অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মিন্টোতে অবস্থিত অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের (AMWC) স্থাপনাটি সর্বসাধারণের ইবাদতস্থল হিসেবে ব্যবহারের জন্য ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন (ডিএ) অনুমোদন পেয়েছে। এ উপলক্ষে গত ২৭ অক্টোবর মঙ্গলবার কেন্দ্রটিতে শুকরিয়া আদায়, বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। এ অর্জনের আনন্দ ভাগাভাগি করতে পরে সংগঠনটির নির্বাহী কমিটির (ইসি) সদস্য, তাঁদের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
অনুমোদনের সুসংবাদ পাওয়ার পর AMWC সেন্টারে মাগরিবের নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লি ও কমিউনিটির সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দীর্ঘদিনের প্রত্যাশিত এই অগ্রগতিতে উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন এবং কেন্দ্রটির ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।
পরে AMWC-এর ইসি সদস্য মাহমুদ হকের উদ্যোগে মিন্টুর নওয়াব রেস্টুরেন্টে নৈশভোজের আয়োজন করা হয়। এতে ইসি সদস্যদের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নৈশভোজ শেষে AMWC-এর প্রেসিডেন্ট ড. আনিসুল আফসারসহ উপস্থিত ব্যক্তিরা মাহমুদ হকের আন্তরিকতা ও উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানান।
AMWC-এর কার্যক্রম ও অনুমোদনের গুরুত্ব
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC) সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুসলিম কমিউনিটির ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। মিন্টোর ১৩–১৭ ঈগলভিউ রোডে অবস্থিত এই কেন্দ্রটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ঈদের জামাত, রমজানে ইফতার ও তারাবিহ এবং ইসলামি শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাশাপাশি কমিউনিটির কল্যাণে বিভিন্ন উদ্যোগও পরিচালিত হয়।
অস্ট্রেলিয়ায় ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন (DA) হলো জমি বা স্থাপনার নির্দিষ্ট ব্যবহার কিংবা উন্নয়ন কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের কাছে অনুমোদনের আবেদন। এ ধরনের অনুমোদনে নির্ধারিত ব্যবহার ও প্রযোজ্য শর্ত গুরুত্বপূর্ণ। AMWC-এর স্থাপনাটি সর্বসাধারণের ইবাদতস্থল হিসেবে ব্যবহারের অনুমোদন স্থানীয় মুসলিম কমিউনিটির ধর্মীয় কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এ অর্জনে সংশ্লিষ্ট সবাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ অনুমোদনের ফলে স্থানীয় মুসলিম কমিউনিটির ধর্মীয় চর্চা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
মহান আল্লাহ AMWC-এর অগ্রযাত্রায় বরকত দান করুন এবং এ অর্জনে অবদান রাখা সবাইকে উত্তম প্রতিদান দিন, এই কামনা করা হয়।
ছবি: অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সৌজন্যে
পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন পেল অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার,
পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন পেল অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার,
অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মিন্টোতে অবস্থিত অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের (AMWC) স্থাপনাটি সর্বসাধারণের ইবাদতস্থল হিসেবে ব্যবহারের জন্য ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন (ডিএ) অনুমোদন পেয়েছে। এ উপলক্ষে গত ২৭ অক্টোবর মঙ্গলবার কেন্দ্রটিতে শুকরিয়া আদায়, বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। এ অর্জনের আনন্দ ভাগাভাগি করতে পরে সংগঠনটির নির্বাহী কমিটির (ইসি) সদস্য, তাঁদের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। অনুমোদনের সুসংবাদ পাওয়ার পর AMWC সেন্টারে মাগরিবের নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লি ও কমিউনিটির সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দীর্ঘদিনের প্রত্যাশিত এই অগ্রগতিতে উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন এবং কেন্দ্রটির ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা
কামনা করেন। পরে AMWC-এর ইসি সদস্য মাহমুদ হকের উদ্যোগে মিন্টুর নওয়াব রেস্টুরেন্টে নৈশভোজের আয়োজন করা হয়। এতে ইসি সদস্যদের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নৈশভোজ শেষে AMWC-এর প্রেসিডেন্ট ড. আনিসুল আফসারসহ উপস্থিত ব্যক্তিরা মাহমুদ হকের আন্তরিকতা ও উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানান। AMWC-এর কার্যক্রম ও অনুমোদনের গুরুত্ব অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC) সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুসলিম কমিউনিটির ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। মিন্টোর ১৩–১৭ ঈগলভিউ রোডে অবস্থিত এই কেন্দ্রটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ঈদের জামাত, রমজানে ইফতার ও তারাবিহ এবং ইসলামি শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাশাপাশি কমিউনিটির কল্যাণে বিভিন্ন উদ্যোগও পরিচালিত হয়। অস্ট্রেলিয়ায় ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন (DA) হলো
জমি বা স্থাপনার নির্দিষ্ট ব্যবহার কিংবা উন্নয়ন কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের কাছে অনুমোদনের আবেদন। এ ধরনের অনুমোদনে নির্ধারিত ব্যবহার ও প্রযোজ্য শর্ত গুরুত্বপূর্ণ। AMWC-এর স্থাপনাটি সর্বসাধারণের ইবাদতস্থল হিসেবে ব্যবহারের অনুমোদন স্থানীয় মুসলিম কমিউনিটির ধর্মীয় কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ অর্জনে সংশ্লিষ্ট সবাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ অনুমোদনের ফলে স্থানীয় মুসলিম কমিউনিটির ধর্মীয় চর্চা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। মহান আল্লাহ AMWC-এর অগ্রযাত্রায় বরকত দান করুন এবং এ অর্জনে অবদান রাখা সবাইকে উত্তম প্রতিদান দিন, এই কামনা করা হয়। ছবি: অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সৌজন্যে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত