মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে ঢ্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ১৩

সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে ঢ্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ১৩

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সিজুগ ছড়া উদয়পুর সীমান্ত সড়কের দাড়ি পাড়া এলাকায় ঢ্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায়  গুরতর আহত হয়েছে আরো ১৩ জন। সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলো বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ১৩ মার্চ সোমবার রাত ৯ ঘটিকায় এই দূর্গটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের একটি টীম আহতদের   উদ্ধার করে চাঁদের গাড়ী যোগে  দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর দূর্গটনার বিষয়টি নিশ্চিত করে বলেন শ্রমিকরা সীমান্ত সড়কের কাজ শেষে ঢ্রাম ট্রাকে করে ফেরার পথে উঁচু  পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। ফলে ঘটনা স্থলে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশংকা জনক মৃতের সংখ্যা বাড়তে পারে। ঢ্রাম ট্রাকটিতে ৩১ জন শ্রমিক ছিলো।

খুঁজুন