মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর সাভারে এনজিওর কর্মীর মরদেহ উদ্ধার

সাভারে এনজিওর কর্মীর মরদেহ উদ্ধার

সাভারে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে মো. রেজাউল করিম (২৮) নামের এক এনজিওর মাঠকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি ব্র্যাক এনজিওর দেওয়া ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে হত্যার শিকার হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা। 

এর আগে, আজ বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া ভাওয়ালী পাড়া এলাকার একটি ভাড়া বাড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করতেন। 

নিহত রেজাউল করিম পাবনা জেলায় বাড়ি। বেসরকারি সংস্থা ব্র্যাকের (এনজিও) মাঠকর্মী হিসাবে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের ওই এলাকার একটি বাড়িতে দুপুরে রেজাউল করিম কিস্তির টাকা তুলতে যান। পরে ভাড়া বাড়ির সিঁড়ির নিচে রেজাউল করিমের মরদেহ দেখতে পায় স্থানীয়রা পুলিশর খবর দেয়।পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরেদহ উদ্ধার করে।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের অন্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

খুঁজুন