বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ নিহত

সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ২৭ আগস্ট দুপুরে উপজেলার সেলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- সীতাকুণ্ড থানার কনস্টেবল হোসাইন, মিজান ও ইস্কান্দার। এছাড়া আহত দুইজন হলেন- এএসআই সুজন শর্মা এবং আরেক কনস্টেবল (চালক)।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এসআই ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়েছে।

খুঁজুন