রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত শেখ হাসিনাকে জনপ্রিয় করার জন্য সরকারই যথেষ্ট

শেখ হাসিনাকে জনপ্রিয় করার জন্য সরকারই যথেষ্ট

দেশ আজ বিশৃঙ্খলায় ভরপুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, চাঁদাবাজি, ধান্দাবাজি, চিটারি-বাটপারি, প্রতারণা, সরকারি লোকজনের দুর্নীতি ও লোপাট চারদিকে হত্যা, খুন, রাহাজানি, ডাকাতি ও ছিনতাই।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণহীন, জোর যার মুল্লুক তার এমন পরিস্থিতি গত ১৭ বছরেও দেখা যায়নি।

মানবিক বিপর্যয় ঘটতে চলছে। এর থেকে উত্তরণে মানুষ শেখ হাসিনাকেই একমাত্র অবলম্বন মনে করছে।

আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আমেরিকার একটি কলোনি সরকারে পরিণত হচ্ছে। 

বিদেশি বিনিয়োগ আসছে না, বৈদেশিক ঋণের বোঝা বাড়ছে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো নয়। দেশীয় বিচ্ছিন্নতাবাদীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর এদের সঙ্গে যোগ হয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

এসব দৃশ্য জনগণ দেখতে পাচ্ছে। তারা বিকল্প নেতৃত্ব ও বিকল্প ব্যবস্থা চায়। জনগণকে আটকে রাখা যাবে না খুব শিগগিরই জনবিস্ফোরণ ঘটবে। এ ক্ষেত্রে শেখ হাসিনা অপরিহার্য।

আন্তর্জাতিক ক্যালকুলেশন কী আছে বা নেই, সেগুলো এখন মানুষ মনে করে না। ভারত আছে এটাই সবচেয়ে বড় কথা।

আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ভারত, চীন ও রাশিয়া এখানে আমেরিকার কলোনি দেখতে চায় না।

খুঁজুন