বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) কর্তৃক বাজার মনিটরিং

সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) কর্তৃক বাজার মনিটরিং

হাসিবুর রহমান :

রমজানের পবিত্রতা ও বিশুদ্ধতা রক্ষা ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের  নাগালের মধ্যে রাখতে মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম সেবা স্যারের নির্দেশক্রমে বাজার মনিটরিং করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল, জনাব মাসুদ রানা। এসময় রাজাপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

রাজাপুর থানার অন্তর্গত বাইপাস মোর,বাগরী বাজার, পুটিয়াখালী বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

মনিটরিং এর অংশ হিসেবে চাল, ডাল, চিনি, চিড়াসহ অন্যান্য মুদি মালামাল, খেজুর সহ অন্যান্য ফল, মাছ, মাংস, শাক সবজি ইত্যাদি পণ্যের দাম, ওজন, মান পরিমাণ যাচাইসহ কৃত্রিম সংকট তৈরীর জন্য অতিরিক্ত মজুদ আছে কিনা তা যাচাই করা হয় এবং বিক্রেতাদের সতর্ক করা হয়। ফুটপাত দখল করে অবৈধ দোকান স্থাপন করে পন্য বিক্রিতে ব্যবসায়ীদের নিষেধ করেন।

সহকারী পুলিশ সুপার জনাব মো: মাসুদ রানা  এ মনিটরিং চলমান থাকবে বলে জানান।

সাধারণ মানুষ এ পদক্ষেপের প্রশংসা করেন।

খুঁজুন