মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নওগাঁয় পদত্যাগ করলেন অধ্যক্ষ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নওগাঁয় পদত্যাগ করলেন অধ্যক্ষ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর আস্তান মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিতে অবশেষে পদত্যাগ করেছেন অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম। বুধবার বিকেলে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় কলেজের উন্নয়নে জন্য সরকারি ভাবে আসা বরাদ্দের টাকায় ঠিকমত কাজ করেননি তিনি। যে কারণে এখনও এই কলেজ ক্যাম্পাস অবহেলিত রয়েছে। তিনি বিভিন্ন সময় শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেন। এছাড়াও কলেজের অধ্যক্ষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অতিরিক্ত ফি আদায় করে তিনি আত্মসাৎ করেন। এরপর অধ্যক্ষের নানা অনিয়ম তুলে ধরে তার অপসারণ দাবি করে একটি পত্র কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছিল। অন্য শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে একটি কাগজে স্বাক্ষর করেছেন। তারপর তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। 

পদত্যাগ পত্রে অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম উল্লেখ করেন, আমি নিন্ম স্বাক্ষরকারী অদ্যই ২১/৮/২৪ তারিখে আমার পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম। 

এবিষয়ে জানতে অধ্যক্ষ মাহাবুবুল ইসলামের মুঠোফোনে একাধিক বার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খুঁজুন