মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর শিক্ষকের বলাৎকারের শিকার মাদ্রাসা শিক্ষার্থী। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি

শিক্ষকের বলাৎকারের শিকার মাদ্রাসা শিক্ষার্থী। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা পড়ুয়া সাত বছরের এক শিশুকে বলাৎকার করেছে এক  শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক। গত মঙ্গলবার রাতে উপজেলার তারাবো পৌরসভার মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

  শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, তাদের বাড়ি পার্শবর্তী সোনারগাঁও উপজেলায়। তিনি তার ছেলেকে কোরআনে হাফেজ করার উদ্দেশ্যে কয়েকমাস পূর্বে মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করান। সেখানে বোর্ডিংয়ে থেকে  লেখাপড়া করতো সে। এদিকে গত মঙ্গলবার রাতে শিক্ষার্থীর থাকার কক্ষ থেকে মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু সুফিয়ান  তার নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক  বলাৎকার করে শিশুটিকে। এমনকি ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে হুমকি প্রদান করে শিক্ষক। এদিকে শিশুটির শারিরীক অবস্থার অবনতি  হলে সে  ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে তাকে বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার  শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

   এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি/ তদন্ত  আতাউর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত

মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খুঁজুন