বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি

সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে যমুনা অভ্যন্তরে চরাঞ্চল। ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে বসতবাড়ি। বুধবার (৩০ আগস্ট) সকালে এই দৃশ্য দেখা যায়।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার সকালে শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর সঙ্গে বাড়ছে চলনবিলসহ ইছামতি, বড়াল, করতোয়া ও ফুলঝোড় নদীর পানিও। পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যাকবলিত এলাকায় বসতভিটায় পানি উঠে পড়ায় নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে বন্যা কবলিতরা। নষ্ট হচ্ছে ফসলি জমির উঠতি ফসল।

এদিকে বন্যার পানিতে গো-চারণভূমি ও বিস্তীর্ণ ঘাসের জমি পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গো-খামারিরা। খামারিদের বাড়িতে ছোট স্থানে গাদাগাদি করে গবাদি পশু পালন করায় আক্রমণ করছে নানা রোগ। পাশাপাশি সবুজ ঘাস না থাকায় কচুরি পানা, খড় ও দানাদার খাদ্য খাওয়াতে বাড়তি ব্যয় করতে হচ্ছে খামারিদের। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গো-খামারিরা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, উজানে পানির চাপ থাকায় যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করবে।

খুঁজুন