মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর শিশুদের হাতে কোরআন তুলে দিলেন, এমপি ছলিম উদ্দিন তরফদার

শিশুদের হাতে কোরআন তুলে দিলেন, এমপি ছলিম উদ্দিন তরফদার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটামোড়) বাজার-এ 'তাযীবুল বানাত্ (বালিকা) মাদরাসা'র শিশু শিক্ষার্থী (কোরআন এর পাখিদের) হাতে কোরআন তুলে দিলেন জননেতা ও জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।

এউপলক্ষে মাদরাসা প্রাঙ্গনে আয়োজীত 'কোরআন সবক অনুষ্ঠান ও সুধী সমাবেশে' সভাপতিত্ব করেন, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান। কোরআন সবক অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৬ জন শিক্ষার্থী (বালিকাদের) হাতে কোরআন তুলে দেন আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, স্থানিয় ইউপি সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ সোহেল রানা, সাবেক ইউপি মেম্বার ও আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান ও 'তাযীবুল বানাত্ (বালিকা) মাদরাসা' (লিল্লাহ্ বোডিং) এর পরিচালক হাফেজ মাওঃ নূরনবী হাবিবী (রাজু) প্রমুখ সহ সুধীজনরা উপস্থিত ছিলন। 

খুঁজুন