শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় শিশুরা স্মার্টফোনে বেশি সময় দিচ্ছে::প্রধান বিচারপতি

শিশুরা স্মার্টফোনে বেশি সময় দিচ্ছে::প্রধান বিচারপতি

বর্তমান প্রজন্মের শিশুরা বইয়ের চেয়ে স্মার্টফোনে বেশি সময় দিচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বই আমাদের মনের জানালা খুলে দেয়, নতুন প্রেরণা জোগায়। কিন্তু বর্তমানে শিশুরা বইয়ের চেয়ে স্মার্ট ফোনের ছোঁয়া বেশি পাচ্ছে। তরুণ প্রজন্ম যারা আগামী দিনের দেশ গড়ার কারিগর, তাদের এখন থেকে বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া জরুরি। তাদের উদার মন, সৎ, সহনশীল ও খাঁটি দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, বই একটা জাতিকে পরিবর্তনের পথ দেখাতে পারে। মননশীল ও সৃজনশীল জাতি গঠনে বইয়ের কোনো বিকল্প নেই। বই পড়ে যে নির্মল আনন্দ পাওয়া যায় তা অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব নয়। বই পড়ার মাধ্যমে মানুষের কল্পনাশক্তির বিকাশ ঘটে। বই পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞানের আলোব ছটায় ঋদ্ধ হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা বই পড়ার অভ্যাসে বিঘ্ন ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

খুঁজুন