বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর সোনারগাঁয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারনায় হামলা, মাইক ভাংচুর

সোনারগাঁয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারনায় হামলা, মাইক ভাংচুর

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেলে উপজেলার জামপুর বেলাবো এলাকায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

 জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান,  'সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বেলাব গ্রামে গতকাল শনিবার বিকেলে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে (লাঙ্গল প্রতীক) নির্বাচনী প্রচারনা চলাকালীন অটোরিক্সা ও মাইক ভাংচুর করার ঘটনা ঘটেছে। 

নির্বাচনী প্রচারণার গাড়ির ড্রাইভার শাহ আলম বলেন, "নির্বাচনী প্রচারনা চলাকালীন পেরাবো গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না (৩০), মাইন উদ্দিন (২৭), বেলাবো গ্রামের সাদেকের ছেলে রতন (২৫) অটোরিক্সা ও মাইক ভাংচুর করে আমাদের কে মারধর করে।

জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা বলেন, "সোনারগাঁয়ের মানুষকে হুমকি ধামকি দিয়ে কাজ না হওয়ায় হেরে যাওয়ার ভয়ে এখন মারধর ও ভাঙচুর করে জাতীয় পার্টিকে ধমানোর চেষ্টা করছে প্রতিপক্ষ"।

খুঁজুন