মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর শ্রীনগরে কৃষি জমি কেটে রাস্তা নির্মাণ

শ্রীনগরে কৃষি জমি কেটে রাস্তা নির্মাণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে কৃষি জমির ওপর রাস্তা নির্মাণ করছে স্থানীয় এক ইউপি সদস্য। উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামের মারেজ হাজির বাড়িসংলগ্ন কৃষি জমি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আকরাম হোসেন শিবলুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে রাতের আঁধারে গোপনে ভেকু দিয়ে বিনা অনুমতিতে ফসলি জমি কেটে রাস্তা নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে রাস্তা নির্মাণের নামে স্থানীয় মেম্বার জমির মালিকদের থেকে আর্থিক সুবিধাও নিয়েছেন।

ভুক্তভোগী ওয়াসিম হায়দার অভিযোগ করে বলেন, বিনা অনুমতিতে জমি কাটায় শিবলু মেম্বারের কাছে জানতে চাইলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হন। প্রতিবাদ করায় সে আমাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। শ্রীনগর থানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনিয়মের বিষয়ে অভিযোগ করেছি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন শিবলুর কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, পিআইও অফিসের বরাদ্দে রাস্তা নির্মাণকাজ হচ্ছে। তিনি রাস্তা নির্মাণকাজের জন্য এলাকার কারো কাছ থেকে চাঁদা আদায়ের কথা অস্বীকার করেন।

শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশেকুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন