মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর শরীয়তপুরে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল

শরীয়তপুরে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল

শরিয়তপুর প্রতিনিধি::


শরীয়তপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় চলমান কারফিউ আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

এসময় যান-বাহন চলাচল স্বাভাবিকসহ অফিস, আদালত, দোকান-পাট স্বাভাবিকভাবে খোলা থাকবে।

জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ আজ সকাল সাড়ে ১০টায় মোবাইল ফোনে বাসস’কে জনিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাত ৯টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে। জেলাবাসির নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি বিবেচনায় আগামীকাল শুক্রবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

খুঁজুন