মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর সড়কে পড়ে থাকা ব্যাগে মিলল ৫টি পেট্রোল বোমা

সড়কে পড়ে থাকা ব্যাগে মিলল ৫টি পেট্রোল বোমা


নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।  

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমদাদুল হক।  আর আগে,  গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক থেকে বোমা গুলো উদ্ধার করা হয়। 

ওসি মো.ইমদাদুল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে দুটি দলের স্লোগান দিয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় একদল দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সড়কে পড়ে থাকা একটি ব্যাগ থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হবে।

খুঁজুন