মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর শরণখোলায় বাঘ সংরক্ষণে গণসচেতনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শরণখোলায় বাঘ সংরক্ষণে গণসচেতনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কামরুল ইসলাম - শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি::


সুন্দরবনের বাঘ সংরক্ষণে গণসচেতনতা কার্যক্রম উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের প্রদীপন সাইক্লোন সেল্টারে পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের বর্গী ফরেস্ট ষ্টেশনের উদ্যোগে ও বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায়  এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

পূর্ব সুন্দরবনের বগী স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রতিবেশ এ্যাকটিভিটির আরিফ হোসেন,শরণখোলা  বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম, শহীদ তিতুমীর একাডেমীর শিক্ষক মোহাম্মদ জুয়েল হাওলাদার, শরণখোলা আইডিয়াল স্কুলের শিক্ষক মোহাম্মদ ইমরান হোসেন,ব্রিজ স্কুলের শিক্ষক, সানজিদা আক্তার, কাজল রেখা,ফরেস্টার মুস্তাফিজুর রহমান ও রানা হাওলাদার প্রমূখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চারটি   বিদ্যালয়ের ৫০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।


খুঁজুন