উপকূল পেরুনোর পর শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং এখন পরিণত হয়েছে স্থল নিম্নচাপে। ধীরে ধীরে আরো দুর্বল হয়ে, এটি গুরুত্বহীন হয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।
দেশের চার সমুদ্র বন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় বিপৎসংকেত কমিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যায় ভোলার কাছে বরিশাল–চট্টগ্রাম উপকূলে আঘাত হানে। মধ্যরাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, সোমবার রাত সাড়ে নয়টায় কক্সবাজার ও চট্টগ্রামে বাতাসের গতিবেগ ছিল সবচেয়ে বেশি- ঘণ্টায় ৭৪ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা বাতাসে সোমবার কুমিল্লায় তিনজন, ভোলায় ও সিরাজগঞ্জে দুজন করে, নড়াইল ও বরগুনায় একজন করে মোট নয়জন মারা গেছেন।
স্থল নিম্নচাপে পরিণত "সিত্রাং"
স্থল নিম্নচাপে পরিণত "সিত্রাং"
উপকূল পেরুনোর পর শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং এখন পরিণত হয়েছে স্থল নিম্নচাপে। ধীরে ধীরে আরো দুর্বল হয়ে, এটি গুরুত্বহীন হয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।দেশের চার সমুদ্র বন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় বিপৎসংকেত
কমিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যায় ভোলার কাছে বরিশাল–চট্টগ্রাম উপকূলে আঘাত হানে। মধ্যরাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, সোমবার রাত সাড়ে
নয়টায় কক্সবাজার ও চট্টগ্রামে বাতাসের গতিবেগ ছিল সবচেয়ে বেশি- ঘণ্টায় ৭৪ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা বাতাসে সোমবার কুমিল্লায় তিনজন, ভোলায় ও সিরাজগঞ্জে দুজন করে, নড়াইল ও বরগুনায় একজন করে মোট নয়জন মারা গেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত