মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর সুইডেনে পোড়ানোর প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

সুইডেনে পোড়ানোর প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

সুইডেনের স্টকহোমের মসজিদের সামনে গত ২৮ জুন ঈদের নামাজ চলা অবস্থায় পবিত্র কোরআনের কপি অবমাননা পূর্বক অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে নওগাঁ নওজোয়ান মাঠ হতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার জুম্মার নামাজ এর পর এ বিক্ষোভ মিছিল নওজোয়ান মাঠ থেকে শুরু হয়ে নওগাঁ জেলা শহরের প্রধান সড়ক দিয়ে তাজের মোড় শহিদ মিনারে গিয়ে দোয়ার মাধ্যমে বিকেল সোয়া ৩ টার দিকে শেষ হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল করা হয়।

নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সহ-সভাপতি মাওলানা মাওলানা অ,ন,ম আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, ইসলাম কোন ধর্মের প্রতি, কোন ধর্মগ্রন্থের প্রতি আঘাত করে না, অবমাননা করে না। বাংলাদেশেও বিভিন্ন ধর্মের লোক বসবাস করে আসছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলিম হলেও মুসলমানরা অন্য ধর্মের প্রতি অবমাননাকর কার্যক্রমণ করে নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সুইডেনের সরকার অদ্যবধি পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন এর অবমাননাকারীর বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেন নাই। আমরা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিত নওগাঁর পক্ষ হতে ঈমানী দায়িত্ব হিসেবে এর প্রতিবাদ ও কুরআন অবমাননা কারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

বক্তারা আরো বলেন, সুইডেনের সরকার যদি কুরআন অবমাননাকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তা হলে সুইডেনের সরকারের সাথে বাংলাদেশের সরকারের সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। 

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, সহ সভাপতি মাওলানা মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল হোসেন ও জেলা ও স্থানীয় নেতৃবৃন্দরা।

খুঁজুন