রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত শুভ নববর্ষ

শুভ নববর্ষ

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষাবিদ

আলমারির উপরটাতে হাত দিতেই

কিছু ধুলো গড়িয়ে পড়লো মাটিতে,

আর পুরোনো ঝলসে যাওয়া একটুকরো কাগজের স্পর্শ

পেলো হাতে ছুঁয়ে যাওয়া কিছু কচি ঘাস,

সেখানে খুব যত্নে আদর করে লেখা ছিল

একটি কিংবদন্তি শব্দ "শুভ হে শুভ নববর্ষ" |

অনেকটা সময় দেখলাম গড়িয়ে গেছে জীবনের

যেখানে বাসা বেঁধেছে মাকড়সা আর পথ

হারিয়েছে মানবিক নির্ভরতা,

কপালে এসেছে ভাঁজ ভাঁজ করা দুর্লভ জড়তা,

কালো চুলগুলো হয়ে গেছে শালবনের মতো সাদা

আর খুব কষ্টে দেখলাম কাঁদছে মানুষ,

মানুষ নয়, যেন প্রাণহীন মানুষের আদর্শ

তবুও উচ্চকিত কণ্ঠে চিৎকার করতে চাই

বলে যেতে চাই, একটি জীবন্ত শব্দ "শুভ হে শুভ নববর্ষ" |

ফুলের যেন আর আগের মতো গন্ধ নেই,

মানুষের নাগর দোলায় চড়ার ছন্দ নেই,

মেলা নেই আর হার না মানা

সেই ইতিহাসের কানা মাছির খেলা নেই ,

পিঠে নেই, মিঠে কথা নেই

সম্মান নেই, সমাদর নেই

আছে শুধু দুখের আগুনে পোড়া খড় কুটোর ভস্ম

তবুও ইট পাথরের শহরে যান্ত্রিকতার অচলায়তন ভেঙে

বলতে চাই বলে যেতে চাই "শুভ হে শুভ নববর্ষ"|

হয়তো আজ যা সবার কাছে একটা

মজার দিন,

আমার কাছে সেটা তো জীবন

আর মনের সাথে স্মৃতির শ্রাবন,

তারপরও পুরোনো চোখেও আজ নিজের সাথে

নিজেকে বোঝার বিস্ময়কর হর্ষ,

তবু এক টুকরো রোদ্দুর স্বপ্ন নিয়ে

বলতে চাই, বলে যেতে চাই "শুভ হে শুভ নববর্ষ"|

খুঁজুন