শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি

তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি

এপ্রিলের ধারাবাহিকতা বজায় থাকতে পারে মে মাসেও। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশিও হতে পারে। এছাড়াও বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপের সঙ্গে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণিঝড়ও।

সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মে মাসে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।

মে মাসে দেশে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশিও হতে পারে। এছাড়া দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, মে মাসের প্রথম দিকে দেশে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। সাথে তাপদাহও থাকবে এবং লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাসও রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘমেয়াদি দুইটা পূর্বাভাস দেই। এর মধ্যে এক মাসওয়ারি একটা এবং তিন মাসওয়ারি একটা। মাসওয়ারির পূর্বাভাসটা প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে দেওয়া হয়। আর তিন মাসওয়ারি পূর্বাভাসটা তিনমাস অন্তর অন্তর দেওয়া হয় এবং প্রত্যেক মাসেই সেটা আপডেট করা হয়। তিন মাসওয়ারি রিপোর্টটা এখন পর্যন্ত ঠিক আছে। তবে আগামী মাসের ২ তারিখ আপডেট করা হবে।

খুঁজুন