বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
জাতীয় তেল-চিনিসহ নিত্যপণ্যের শুল্ক কমানোর প্রজ্ঞাপন

তেল-চিনিসহ নিত্যপণ্যের শুল্ক কমানোর প্রজ্ঞাপন

ভোজ্যতেল-চিনিসহ আমদানি নির্ভর বিভিন্ন নিত্যপণ্যের ওপর থেকে শুল্ক ছাড় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে সোমবার।রোববার সচিবালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, নিত্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে সর্বমহলের ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের নিত্যপণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করার বিষয়ে একমত পোষণ করা হয়েছে সভায়। সাধারণ মানুষের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স কমানো যায় কি না সেটা নিয়েও শিগগির সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্যাট-ট্যাক্স কমানো বা তুলে দেওয়া। ডিউটি কিংবা ট্যাক্স যেটাই হোক। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর অর্থাৎ ভোজ্যতেল ও চিনির ওপর কতখানি কমানো যায় আমরা একটা ঘোষণা দেবো। এসময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আশা করছি (শুল্ক প্রত্যাহার) আগামীকাল এসআরও হয়ে যাবে।

খুঁজুন