মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর তেতুলিয়া নদীতে ভেসে এসেছে পরিচয়হীন মৃতদেহ

তেতুলিয়া নদীতে ভেসে এসেছে পরিচয়হীন মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী)

তেতুলিয়া নদীতে ভেসে এসেছে অর্ধগলিত একটি মৃতদেহ। বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতদেহটির কোন পরিচয় এখনও মেলেনি। 


স্থানীয় ইউপি সদস্য শুকুর মিয়া জানান, ওই ইউনিয়নের দারভাঙা গ্রাম সংলগ্ন তেতুলিয়া নদীর পাড়ে ওইদিন একটি অর্ধগলিত একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করেন। 


এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, ‘ধারণা করছি ১৫-২০ দিন আগের লাশ এটি। পচে-গলে গেছে। কিছুদিন আগে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার জেলে ট্রলার ডুবিতে নিখোঁজদের কেউ হবে হয়তো। নিখোঁজ জেলে পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। তারা শনাক্ত করতে পারলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।’   

খুঁজুন