বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর তিতাসের অভিযানে গজারিয়া উপজেলার সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের অভিযানে গজারিয়া উপজেলার সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

শাহাদাত হোসেন সায়মন :অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত কয়েক মাসের অভিযানে গজারিয়া উপজেলার ১১ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

শনিবার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে গজারিয়া উপজেলার বাউশিয়া পুরাতন ফেরি ঘাট এলাকা থেকে অভিযান শুরু করে তিতাস। অভিযানের শুরুতে কাজী ফার্মস লিমিটেড সংলগ্ন অবৈধ একটি ঢালাই লোহা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর পুরান ব্যবসা এলাকায় এবং ভবেরচর বাজারে,   চরপাথালীয়া অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৈধ সংযোগের তুলনায় অবৈধ সংযোগ বেশি হওয়ায় ওই এলাকাগুলোতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত রয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এন.এম. আবদুল্লাহ-আল-মামুন।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লাহ্, তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের  উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম,মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান,সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।

অভিযানে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুনচর চাষি, বলুরচর, এলাকয় বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া, ভবেরচর ইউনিয়নের কলেজ রোড,  ভবেরচর বাজার এলাকায়  ১১কিলোমিটার এলাকা জুরে ১ হাজার ৫'শ আবাসিক সংযোগ,২টি ঢালাই কারখানা, এবং একাধিক চা স্টলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন তিতাস গ্যাস  মেঘনা অঞ্চলিক বিপনণ অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ।

খুঁজুন