রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত তকমার রাজনীতি বন্ধ হোক, ইতিহাস ও সত্যের স্বীকৃতি ফিরুক

তকমার রাজনীতি বন্ধ হোক, ইতিহাস ও সত্যের স্বীকৃতি ফিরুক

মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই এক শ্রেণির লোক “ফ্যাসিস্ট” বলে চিৎকার করে উঠছে। স্বাধীনতার চেতনার কথা বললেই তাকে “ফ্যাসিস্ট” বলা হচ্ছে,  বঙ্গবন্ধুকে সম্মান করলেই সে “ফ্যাসিস্ট”!

মৌলবাদ, জঙ্গিবাদ আর মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললেও “ফ্যাসিস্ট”।

 ধর্ষকের বিচার চাইলে “ফ্যাসিস্ট”, চাঁদাবাজি, দুর্নীতি কিংবা সরকারের ব্যর্থতার সমালোচনা করলেও “ফ্যাসিস্ট”।

 হামের টিকা নিয়ে সচেতনতা তৈরি করলেও “ফ্যাসিস্ট”!

আজকাল কিছু মানুষের কাছে যুক্তির চেয়ে তকমা বড় হয়ে গেছে। ভিন্নমত দেখলেই শুরু হয় রাজনৈতিক লেবেলিং।
কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। 

এ দেশ স্বাধীন হয়েছে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে। এই দেশের জন্ম, মুক্তিযুদ্ধ, লাল-সবুজের পতাকা সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের ইতিহাস।

শেখ হাসিনার এর নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশ উন্নয়ন, অবকাঠামো, অর্থনীতি ও বৈশ্বিক মর্যাদায় নতুন উচ্চতায় পৌঁছেছে এটা অস্বীকার করার সুযোগ নেই। পদ্মা সেতু থেকে মেট্রোরেল, বিদ্যুৎ থেকে ডিজিটাল অগ্রগতি বাংলাদেশ আজ আত্মমর্যাদার প্রতীক।

তাই আওয়ামী লীগের পক্ষে কথা বলা অপরাধ নয়, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো লজ্জার নয়; বরং এ দেশের ইতিহাস ও অগ্রগতিকে স্বীকার করা।

রাজনীতি হোক যুক্তির, সমালোচনা হোক তথ্যের; কিন্তু স্বাধীনতা, মানবতা আর উন্নয়নকে অস্বীকার করে শুধু তকমার রাজনীতি বন্ধ হোক।

খুঁজুন