শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় টোল না দিয়েই পদ্মা সেতু পারের অভিযোগ এমপি গোলাপের বিরুদ্ধে

টোল না দিয়েই পদ্মা সেতু পারের অভিযোগ এমপি গোলাপের বিরুদ্ধে

শাহ আলম ইসলাম নিতুল : সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে টোল না দিয়ে পদ্মা সেতু পার হওয়ার অভিযোগ উঠেছে।

সেতুর টোল প্লাজার কর্মীরা জানিয়েছেন, আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে জাজিরা এলাকার দিকে যাওয়ার সময় মাওয়া টোল প্লাজায় টোল পরিশোধ না করেই পদ্মা সেতু ব্যবহার করে পার হয়ে যায় এমপি গোলাপের গাড়ি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন গোলাপ। তার গাড়িটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরের অংশ ছিল না বিধায় নিয়ম অনুযায়ী তার টোল পরিশোধের কথা।

পদ্মা সেতুর মাওয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী (টোল) রাজন চন্দ্র বিশ্বাস বলেন, 'একজন এমপি টোল পরিশোধ না করেই মাওয়া প্রান্ত দিয়ে সেতু ব্যবহার করে চলে গেছেন। এ ঘটনায় ব্যবস্থা নিতে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'

নাম প্রকাশ না করার শর্তে পদ্মা সেতুর অপর এক প্রকৌশলী জানান, গাড়িটি ছিল এমপি গোলাপের এবং তিনিই টোল না দিয়ে গাড়ি নিয়ে চলে যান। টোল প্লাজার কর্মীরা তাকে টোল পরিশোধ করার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন।

টোল পরিশোধ না করার অভিযোগ বিষয়ে জানতে চাইলে এমপি আব্দুস সোবহান গোলাপ বলেন, 'টোল পরিশোধ না করার বিষয়টি আমি নিশ্চিত না। আই অ্যাম নট শিওর।

টোল প্লাজার কর্মীদের ওপর ক্ষিপ্ত হওয়ার জানতে চাইলে বলেন, 'আমি ক্ষিপ্ত হইনি। ড্রাইভার কোনো মিস্টেক করেছে কি না, জেনে জানাতে হবে।'

টোল পরিশোধ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে 

সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ বলেন, "আমি নিশ্চিত না, আই অ্যাম নট সিউর"। 

তিনি বলেন, "আমি কোন ক্ষিপ্ত হইনি, ড্রাইভার কোন মিস্টেক করেছে কিনা জেনে জানতে হবে।

খুঁজুন