রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ডিএমপি’র ২,৪৪৯টি মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ডিএমপি’র ২,৪৪৯টি মামলা

ট্রাফিক আইন কার্যকর করার লক্ষ্যে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২,৪৪৯টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, রমনা ট্রাফিক বিভাগ ৬৬টি মামলা দায়ের করেছে। এর মধ্যে চারটি বাস, একটি ট্রাক, নয়টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

লালবাগ ট্রাফিক বিভাগ ১০০টি মামলা দায়ের করেছে, যার মধ্যে তিনটি বাস, চারটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মতিঝিল ট্রাফিক বিভাগ ২৮৫টি মামলা দায়ের করেছে। মামলার তালিকায় রয়েছে মধ্যে রয়েছে ১৩টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৫৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫৩টি মোটরসাইকেল।

ওয়ারী ট্রাফিক বিভাগ ৩০৫টি মামলা দায়ের করেছে, যার মধ্যে রয়েছে ১২টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৪৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২০টি মোটরসাইকেল।

এদিকে, তেজগাঁও ট্রাফিক বিভাগ ১২৯টি মামলা দায়ের করেছে। এর মধ্যে রয়েছে ছয়টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৫টি মোটরসাইকেল।

মিরপুর ট্রাফিক বিভাগ ১৮টি বাস, ২৭টি ট্রাক, ৫২টি কাভার্ড ভ্যান, ৫৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮৮টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৪৭৬টি মামলা দায়ের করেছে।

তবে, সবচেয়ে বেশি মামলা দায়ের করেছে উত্তরা ট্রাফিক বিভাগ।

উত্তরা ট্রাফিক বিভাগের দায়ের করা মামলার সংখ্যা ৬৭০টি, এর মধ্যে ৬২টি বাস, ১২টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৯৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৬০টি মোটরসাইকেল রয়েছে।

একইসঙ্গে, গুলশান ট্রাফিক বিভাগ ৪১৮টি মামলা দায়ের করেছে; এর মধ্যে ৭১টি বাস, ছয়টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫০টি সিএনজি-চালিত অটোরিকশা ও ১১৯টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।

ডিএমপি জানিয়েছে, এই অভিযান চলাকালে মোট ৪৯১টি যানবাহন ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে ও ৩৮২টি যানবাহনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন