শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় তুমব্রুতে সেনা কর্মকর্তা নিহত

তুমব্রুতে সেনা কর্মকর্তা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ মাদকবিরোধী অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের একজন সদস্য। সোমবার মধ্যরাত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের সঙ্গে তুমব্রু সীমান্ত এলাকায় গোলাগুলি হয়। এসময় সন্ত্রাসীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় শহীদ হন ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা। তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সংঘর্ষে আহত র‍্যাব সদস্যকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহত কিংবা নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

খুঁজুন