মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা নেত্রকোনা জেলা পুলিশের সেমিনার

উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা নেত্রকোনা জেলা পুলিশের সেমিনার

জেলা প্রতিনিধি (নেত্রকোনা):

নেত্রকোনায় জেলা পুলিশের আয়োজনে উগ্রবাদ প্রতিরোধে সোমবার (১৩ মার্চ) জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী সেমিনারে জেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।


"উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা" নিয়ে আলোচনা সভায় পুলিশ সুপার মো ফয়েজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, সদর পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব মো নজরুল ইসলাম খান। 

আলোচনায় উগ্রবাদ প্রতিরোধ করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে জনপ্রতিনিধিগণ এবং প্রশাসন ও পুলিশ কিভাবে একত্রে কাজ করতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়।  

সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,  ঢাকা ডি এমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম। 

তিনি বলেন যে, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই, যারা জঙ্গি হিসেবে দেশকে উপস্থাপন করতে চায় তারা দেশের শত্রু।

সকলের সহযোগিতায় জঙ্গিবাদ চিরতরে নির্মূল করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

খুঁজুন