মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর উগ্রবাদ প্রতিরোধে শুশীল সমাজের ভুমিকা শীর্ষক সিটিটিসির দিনব্যাপী সেমিনার

উগ্রবাদ প্রতিরোধে শুশীল সমাজের ভুমিকা শীর্ষক সিটিটিসির দিনব্যাপী সেমিনার

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ নির্মাণ প্রকল্পের আওতায় লালমনিরহাটে দিনব্যাপী “উগ্রবাদ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক এক সেমিনার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বুধবার (১২ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে।

'সিটিটিসি' আয়োজনে এবং লালমনিরহাট জেলা পুলিশের সহায়তায় অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ । সেমিনারের আলোচনা সভায় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. ইউসুফ আলী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও  পৌরসভার  মেয়র রেজাউল করিম স্বপন বক্তব্য রাখেন।

পরে সিটিটিসি ডিএমপি ইউনিটের এডিসি আহমেদুল ইসলাম উপস্থিত জেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য, সচেতন মহলের লোকজন,সাংবাদিক, গ্রাম পুলিশসহ সকল শুশীলদের বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শনের মাধ্যমে উগ্রবাদ জঙ্গিগোষ্ঠী সম্পর্কে বিস্তারিত সচেতনতা মুলক আলোচনা করেন। এসময় নানা স্লাইড প্রদর্শনের মাধ্যমে কিভাবে ধর্মভীরু মানুষদের সামনে জঙ্গি গোষ্ঠী ধর্ম ও সংস্কৃতিকে মুখোমুখি দাঁড় করিয়ে জঙ্গি আকর্ষণ বাড়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়ার অপচেষ্টা করে তা তুলে ধরেন। জঙ্গিবাদ দমনে সমাজের সকলকে সর্তক থাকা এবং অনলাইনে ছড়ানো সকল কন্টেন্ট যাচাই বাছাই ছাড়া বিশ্বাস না করার কথা উল্লেখ করে সচেতন হওয়ার আহবান করেন তিনি।

সভায় শুশীলদের করণীয় এবং প্রত্যেকটি পরিবারে সন্তানদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করা,ধর্মের বিষয়ে সঠিক ব্যাখ্যাসহ সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

খুঁজুন