বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
মতামত ভালো মানুষের সংজ্ঞা দেয়া মুশকিল

ভালো মানুষের সংজ্ঞা দেয়া মুশকিল

কাকে ভালো মানুষ বলা যাবে? এ প্রশ্নের জবাব দেয়াও দুরূহ কাজ। একই মানুষের মধ্যে ভালো-মন্দ দুটো দিকই আছে। অর্থাৎ, ভালো-মন্দ মিলেই মানুষ। তাহলে কে ভালো, আর কে মন্দ কীভাবে নির্ধারণ করব এ বিষয়টিও বড্ড জটিল। তারপরেও এমন কিছু মানুষ আছে যাদেরকে ভালো মানুষ বলা যায়, আবার কাউকে বলা যায় মন্দ। আবার যে মানুষটি ভালো মানুষ হিসেবে বিবেচ্য সেই মানুষটিই কখনোবা মন্দ হয়ে যাচ্ছে। কেউ কেউ হয়তো বলবেন, কারো মধ্যে ভালোর পাল্লা ভারী হলে ভালো মানুষ আর মন্দের পাল্লা ভারী হলেই মন্দ মানুষ। ভালো মানুষ মন্দ হয়ে যেতে পাওে, আবার মন্দ মানুষ ভালো হয়ে যেতে পারে। কিন্তু আমি সে রকম মানুষকে ভালো বলতে চাই না। ভালো মানুষের সংজ্ঞা, ‘যে মানুষের জীবদ্দশায় তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, তিনিই ভালো মানুষ।

আমার জীবনে ভালো মানুষ বেশিসংখ্যক দেখেছি বলে মনে হয় না। আপনি দেখেছেন কী? আমার তো মনে হয় ভালো মানুষ কথাটি কাব্য বা উপন্যাসের ব্যাপার। সমাজে সত্য দর্শন মেলা অসম্ভব। কোনো মানুষের সাথে যখন পরিচিত হই, তখন মনে হয় এই বোধ করি ভালো মানুষের সন্ধান পেয়ে গেলাম। কথা-বার্তা, চাল-চলন, বিচার-বিবেচনায় সব ভালো। কিন্তু আস্তে আস্তে তার সাথে ঘনিষ্ঠভাবে মিশতে থাকলে দেখা যায়, মানুষটি ভালো না। অর্থাৎ দূর থেকে দেখে কাউকে ভালো মানুষ মনে হলেও, কাছে গিয়ে দেখা যায় তার দোষের অন্ত নেই। গুণের পাল্লার চেয়ে দোষের পাল্লাই ভারী। তারপরেও বিশ্বাস করতে চাই সমাজে ভালো মানুষ নিশ্চয় আছে। আমরা হয়তো তাকে খুঁজে পাচ্ছি না।

একজন মানুষ অন্য মানুষকে ঠকায় না, ক্ষতি করে না এর চেয়ে মানুষের বড় গুণ আর হয় না। আমার মতে, ভালো মানুষ হওয়ার জন্য এই একটি গুণই যথেষ্ট। কিন্তু হায়! এই একটা মাত্র গুণ আমরা কতোজন অর্জন করতে পারছি? দেখুন না আপনিও নিজের বিচার করে, আপনি কি জীবনে কারো একটুও ক্ষতি করেননি? কাউকে কি কখনো ঠকাননি? কারো মনে ব্যথা দেননি? কেউ আপনার দ্বারা কষ্ট পায়নি? একবার অন্তত দেখুন না, নিজেকে বিশ্লেষণ করে। আপনি কি ভালো মানুষ? 

লেখক : শিশির আসাদ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী :

খুঁজুন