মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণের ল্যাপটপ ও ট্যাব জব্দ ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো
সুফিবাদ ভারতে প্রভাবশালী ১০টি সুফি দরগাহ

ভারতে প্রভাবশালী ১০টি সুফি দরগাহ

১। আজমীর শরীফ, রাজস্থান, ভারত। 
উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী সুফি সাধক হযরত  খাজা মঈনুদ্দিন চিশতি রাঃ এর মাজার শরীফ কেন্দ্র করে এই দরগাহ প্রতিষ্ঠিত হয়েছে। এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় দরগাহ। উপমহাদেশে ইসলাম প্রচারে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রঃ এর অবদান অতুলনীয়।

২। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাঃ দরগাহ, দিল্লী, ভারত। 
চিশতিয়া তরিকার বিখ‍্যাত ওলি আল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া রাঃ এর দরগাহ হচ্ছে ভারতের একটি জনপ্রিয় দরগাহ। তার অন‍্যতম প্রধান শিষ‍্য সুফি কবি হযরত আমির খোসরু রাঃ এর মাজারও এখানে রয়েছে।

৩। হাজী আলী দরগাহ, মুম্বাই, মহারাষ্ট্র, ভারত।
হাজি আলী দরগাহ হলো দক্ষিণ মুম্বাইয়ের একটি ছোট দ্বীপে অবস্থিত সুফি সাধকের সমাধি বা মাজার, যা আরব সাগরের মনোরম পরিবেশে পরিবেষ্টিত। এটি মুম্বাইয়ের অন্যতম প্রধান আকর্ষণও বটে। 
বিখ্যাত সুফি সাধক পীর হযরত হাজি আলী শাহ বুখারি রাঃ এর স্মৃতির উদ্দেশ্যে এই দরগাহটি নির্মিত; তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিশ্বজুড়ে ভ্রমণ করেছিলেন। পার্থিব জীবনের মোহ ত্যাগ করার পর তিনি পবিত্র হজ পালনের জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নেন। কথিত আছে যে, মক্কায় যাওয়ার প্রস্তুতির সময়ই তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। তবে তিনি তাঁর অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন যেন মৃত্যুর পর তাঁর কফিনটি আরব সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এর কিছুকাল পরেই তিনি ইন্তেকাল করেন এবং তাঁর অনুসারীরা তাঁর সেই নির্দেশ পালন করেন। জনশ্রুতি রয়েছে যে, কফিনটি সাগরের পাথরের স্তূপের ওপর আটকে গিয়েছিল এবং ঠিক সেই স্থানটিতেই আজও তাঁর দরগাহটি দাঁড়িয়ে আছে।

৪। হযরত খাজা সেলিম চিশতি রাঃ দরগাহ, ফতেহপুর সিকরি, উত্তরপ্রদেশ, ভারত। 
মুগল সম্রাট আকবর বিখ‍্যাত সুফি সাধক হযরত খাজা সেলিম চিশতি রাঃ এর সম্মানার্থে সাদা মার্বেল পাথর দিয়ে এই দরগাহ তৈরি করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিকট এই দরগাহ অত‍্যন্ত জনপ্রিয়। 

৫। কালিয়ার শরীফ, রুরকি, উত্তরখন্ড, ভারত।
চিশতিয়া তরিকার বিখ‍্যাত সুফি হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি রাঃ এর মাজারকে কেন্দ্র করে এই দরগাহ প্রতিষ্ঠিত। এটি ভারতের একটি জনপ্রিয় দরগাহ। হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাঃ হতে চিশতিয়া সাবেরিয়া শাখা প্রসারিত হয়।

৬। নাগর দরগাহ, নাগাপাত্তিনাম, তামিলনাড়ু, ভারত।
তামিলনাড়ু প্রদেশের জনপ্রিয় দরগাহ হচ্ছে এই নাগর দরগাহ। এখানে শায়িত আছেন বিখ‍্যাত ওলি আউলিয়া হযরত শাহুল হামিদ কাদির ওয়ালি রাঃ সহ তার বংশের আরও অনেকেই। 
 
৭। দেবা শরীফ, বড়বাঙ্কি, উত্তরপ্রদেশ, ভারত।
দেবা শরীফ হচ্ছে বিখ‍্যাত সুফি সাধক হযরত হাজী ওয়ারিস আলী শাহ রাঃ এর মাজার ও দরগাহ। এটি উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় দরগাহ।

৮। মানের শরীফ, পাটনা, বিহার, ভারত। 
ভারতের বিহার প্রদেশের পাটনা জেলার মানের শরীফে বিখ‍্যাত সুফি সাধক হযরত মখদুম ইয়াহইয়া মানেরী রাঃ সহ অসংখ্য ওলি আউলিয়ার মাজার শরীফ রয়েছে। এটি বিহারের একটি জনপ্রিয় দরগাহ ও কমপ্লেক্স।

৯। মেদিনীপুর দরগাহ শরীফ, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত। 
ভারতের পশ্চিমবঙ্গে এটি একটি জনপ্রিয় দরগাহ। দরগাহটির সুনাম হযরত বড়পীর গাউসে পাক আব্দুল কাদির জিলানির বংশধর শামসুল কাদেরী তথা কাদেরিয়া গগনের সূর্য খ‍্যাত শ্রেষ্ঠ ওলি হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী রাঃ কর্তৃক সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পরেছে।  

১০। হযরতবাল দরগাহ, কাশ্মীর, ভারত।
ডাল হ্রদের তীরে অবস্থিত এই স্থানটি কাশ্মীরের অন্যতম দর্শনীয় ও গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই দরগাহটির প্রধান বিশেষত্ব হলো এখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র কেশ (চুল) মোবারক সংরক্ষিত রয়েছে; আর ঠিক এই কারণেই এটি মুসলিমদের কাছে অন্যতম পবিত্র উপাসনালয় হিসেবে বিবেচিত হয়।
ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এর নান্দনিক সৌন্দর্যের কথাও উপেক্ষা করা যায় না। ১৬২৩ সালে নির্মিত এই স্থাপনাটিকে পরবর্তীতে সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে একটি প্রার্থনাগৃহে রূপান্তর করা হয়। কাশ্মীরের অন্যান্য অনুরূপ স্থাপনা থেকে এটিকে যে বিষয়টি আলাদা করে তোলে তা হলো এর গম্বুজাকৃতি ছাদ; কারণ অঞ্চলের অন্যান্য স্থাপনার ছাদ সাধারণত প্যাগোডার মতো হয়ে থাকে, কিন্তু এটিই একমাত্র স্থাপনা যার ছাদ গম্বুজবিশিষ্ট।

খুঁজুন