বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ভাসানীর মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচিতে পালিত

ভাসানীর মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচিতে পালিত

মো: হৃদয় হোসাইন,মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মজলুম জননেতা মাওলানা আব্দুল  হামিদ খান ভাসানীর ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।  

কর্মসূচিগুলোর মধ্যে মাওলানা ভাসানীর মাজারে আজ ১৭ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ৭টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ  ড. মোঃ সিরাজুল ইসলামকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।  

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,  কর্মকর্তা, কর্মচারি ও  শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এরপর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারি সমিতি, ভাসানী পরিষদ,  বঙ্গবন্ধু পরিষদ (অফিসার), বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ  এবং বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

এছাড়াও সকাল ৮ টায় তবারক বিতরণ ও বাদ জুমায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খুঁজুন