মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ভৈরব নদী থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার

ভৈরব নদী থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার

আনোয়ার হোসেন - নিজস্ব প্রতিনিধি::

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদী থেকে হাবিবুর রহমান ( ২৭ ) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত একই উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। গত রবিবার বিকালে পাওনা টাকা আদায় করার কথা বলে বাড়ি থেকে বের হন যাই। এরপর থেকে সে নিখোঁজ ছিলেন।

হাবিবুর রহমানের স্ত্রী তামিমা আক্তার বলেন, গত রবিবার বিকাল ৪টার দিকে পাওনা টাকা আদায় করার কথা বলে হাবিবুর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে আর বাড়ি ফেরেননি।লোকমুখে শুনতে পেয়ে মঙ্গলবার দুপুরে ভৈরব নদীতে ভাসতে থাকা অবস্থায় স্বামীর লাশ দেখতে পাই।

অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক লোকমান হোসেন বলেন, ভৈরব নদীতে উপুড় অবস্থায় হাবিবুরের লাশটি ভাসছিল। তার পেটের চারদিকে নাইলনের দড়িদিয়ে প্যাঁচানো এবং দুই হাত ও দুই পায়ে মোট চারটি বালুর বস্তা নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল।

লাশ উদ্ধার পরে পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ক্ষতচিহ্ন দেখা গেছে। এ ছাড়াও মাথার পেছনের দিকেও আঘাতের চিহ্ন আছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি যশোরসদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুঁজুন