বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ভোটারদের বাধা দিলে শাস্তির আওতায় আনা হবে

ভোটারদের বাধা দিলে শাস্তির আওতায় আনা হবে

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘সবাই মিলে সহযোগিতা করলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্র তৈরি হয়ে যাবে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় একইসাথে ভোটারদের ভোট দিতে বাধা দিলে কিংবা হুমকি-ধামকি দিলে দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাশেদা সুলতানা। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো আছে, আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করছি।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আগে ভোটারদের বাধা দেয়া হলে কিংবা হুমকি দেয়া হলে অন্যায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ ছিল না। কমিশন নতুন আইন করেছে। আইনে হুমকিদাতাকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেয়ার বিধান আছে। ভোটারদের বলব, নির্ভয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে অভিযোগ করতে।

রাশেদা বলেন, ‘সবাই মিলে সহযোগিতা করলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্র তৈরি হয়ে যাবে। ভোটে সংবাদকর্মীকেরও যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধমকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা সচেষ্ট। আমাদের কাছে অভিযোগ আসুক না আসুক নির্বাচনী অনুসন্ধানী কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সংসদীয় এলাকা ঘুরে ঘুরে ব্যবস্থা নিচ্ছেন এবং ভবিষ্যতেও ভোটের পরিবেশ ঠিক রাখতে কী কী ব্যবস্থা নেয়া হবে সে ব্যাপারে প্রস্তুতি চলছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: গোলাম মওলার সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী অঞ্চলের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

খুঁজুন