শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ভয়াবহ আকার ধারণ করছে হুন্ডি

ভয়াবহ আকার ধারণ করছে হুন্ডি

হুন্ডির কারণে কত বিদেশি মুদ্রা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, কাদের মাধ্যমে এই মুদ্রা পাচার হচ্ছে, তার একটি ধারণা পাওয়া গেল এরকম একটি চক্রের ২০ সদস্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে ধরা পরে।

বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অন্তত পাঁচ হাজার এজেন্ট হুন্ডি চক্রে জড়িত। আর এদের কারণে বছরে আনুমানিক ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে বাংলাদেশ বঞ্চিত হয়।

দেশে ডলারের দামে অস্থিরতা শুরুর পর বিষয়টি নিয়ে তদন্তে নামে সিআইডি। এর অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামে তিন দফা যৌথ অভিযান চালিয়ে ওই ২০ জনকে গ্রেপ্তার করে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম এবং সাইবার ক্রাইম ইউনিট।


গত ৪ মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা তাদের মাধ্যমে পাচার হওয়ার তথ্য পেয়েছেন তারা।

আর সাইবার ইন্টেলিজেন্সের মাধ্যমে সিআইডি ৫ হাজারের বেশি এজেন্টের সন্ধান পেয়েছে,যারা এমএফসের মাধ্যমে হুন্ডির কারবারে জড়িত।

 এই চক্র অবৈধভাবে হুন্ডির মাধমে বিদেশে অর্থপাচার করছে। আবার বিদেশে অবস্থানরত ওয়েজ অর্নাদের কষ্টার্জিত অর্থ বিদেশ বাংলাদেশে না এনে স্থানীয় মুদ্রায় মূল্য পরিশোধ করে মানি লন্ডারিংয়ের অপরাধ করছে।

“প্রাথমিক পর্যায়ে বিকাশ, নগদ, রকেট ও উপায় এর বহু এজেন্ট এই অবৈধ হুন্ডি ব্যবসার সাথে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে।”

পাঁচ হাজার এমএফএস এজেন্টের মাধ্যমে চার মাসে হুন্ডি হয়েছে আনুমানিক পঁচিশ হাজার কোটি টাকা। অর্থাৎ, বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে আনা আসায় ওই পরিমাণ রেমিটেন্স থেকে বাংলাদেশ সরকার বঞ্চিত হয়েছে।


 সিআইডি বলছে, এসব এমএফএস এজেন্টের মাধ্যমে বছরে হুন্ডি হয়ে দেশে আসছে আনুমানিক পঁচাত্তর হাজার কোটি টাকা। অর্থাৎ, সরকার প্রায় ৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে।

২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন, যা দেশের মোট জিডিপির ৭ শতাংশের মত।

খুঁজুন