দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ৫শোর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৫২ জন ঢাকার বাসিন্দা। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১ শো ৪৪ জনে। এদিকে, এই মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গুর মৌসুম নভেম্বর পর্যন্ত বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
ভয়াবহ হচ্ছে ডেঙ্গু
ভয়াবহ হচ্ছে ডেঙ্গু
দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত, মৃতের সংখ্যা
দাঁড়িয়েছে ৬১ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ৫শোর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৫২ জন ঢাকার বাসিন্দা। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা
দাঁড়িয়েছে দুই হাজার ১ শো ৪৪ জনে। এদিকে, এই মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গুর মৌসুম নভেম্বর পর্যন্ত বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত