রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত যোগ্য উস্তাদের যোগ্য সন্তান

যোগ্য উস্তাদের যোগ্য সন্তান

আমিনুল ইসলাম কাসেমী, লেখক ও গবেষক :

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাতবারাকাতুহুম। আলেমকুল শিরোমণি। দারুল উলুম দেওবন্দের সূর্যসন্তান। অনন্য প্রতিভার অধিকারী এক ব্যক্তিত্ব।  যার প্রজ্ঞা - মেধা কথা বলে। ভারত উপমহাদেশসহ বিশ্ব মুসলিম রেনেসাঁর অগ্রদূতের ভুমিকায় যিনি।  ইসলামী বিশ্বের অন্যতম স্কলার ।সেই মহান ব্যক্তিত্বকে নিয়ে আজীবন তাঁর উস্তাদগণ ফখর করতেন। তাঁর মেধা এবং কৃতিত্বে উস্তাদগণের হৃদয় ভরে যেত।

আল্লামা মাসঊদ সাহেবের অন্যতম একজন উস্তাদ ছিলেন আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ ( রহ)।  হযরত কাজী সাহেব তিনি ফরীদ সাহেব এর ব্যাপারে বলতেন, " " আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আমার উস্তাদতুল্য ছাত্র। একথা বলে তিনি গর্ব করতেন। 

তেমনিভাবে ফরীদ সাহেবের আরেকজন জবরদস্ত উস্তাদ ছিলেন সিলেটের শায়েখ কুতবুদ্দীন ( রহ,)।  সেই কুতুবুদ্দীন সাহেবও আল্লামা মাসঊদ সাহেবকে নিয়ে গর্ব করতেন।

চিন্তা করুন, কত্ত প্রতিভার অধিকারী হলে একজন বিশ্ববিখ্যাত উস্তাদ তাঁর শাগরেদকে নিয়ে  গর্ব করতে পারেন।  তেমনি বহু দৃষ্টান্ত স্হাপন করেছেন আল্লামা মাসঊদ সাহেব।

বর্তমান আমাদের দেশের চলন্ত লাইব্রেরী খ্যাত আলেমেদ্বীন মাওলানা রেজাউল করীম আবরার সাহেব তিনি আজ প্রিয় উস্তাদ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবের সাক্ষাতে গিয়েছিলেন।  অবশ্য আল্লামা মাসঊদ সাহেবের উস্তাদ কুতুবুদ্দীন ( রহ,) এর সন্তান হলেন রেজাউল করীম আবরার সাহেব।  তাঁর উস্তাদ যেমন তাঁকে নিয়ে গর্ব করতেন, আজ রেজাউল করীম আবরারকে নিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ গর্ব করেন, তেমন মধুরবাণী শোনালেন তিনি।

মানে যোগ্য উস্তাদের যোগ্য সন্তান। 


খুঁজুন