শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় ১২ ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করছে ওমান

১২ ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করছে ওমান

 ডিজিটাল ডেস্ক:


বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে ভিসা উন্মুক্ত করবে। 


বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ওমান। এর আগে ২০২৩ সালের ৩১ অক্টোবর ওমান সরকার বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা দেওয়া বন্ধ করে দেয়।


১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে - ফ্যামিলি ভিসা, জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, ডাক্তার ভিসা, ইঞ্জিনিয়ার্স ভিসা, নার্সদের ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসাসহ সব ধরনের অফিসিয়াল ভিসা।



টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা বন্ধের পর ওমানে বাংলাদেশি নাগরিকদের আগমন ৫০ শতাংশেরও বেশি কমে গেছে।


 গত সেপ্টেম্বরে বাংলাদেশি নাগরিকদের আগমন দাঁড়িয়েছে ২৮ হাজার ২০১ জন, যা কয়েক মাসের ব্যবধানে ৫০ শতাংশেরও বেশি কমেছে।


গত ৩১ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করে।


সে সময় বিবৃতিতে ওমান পুলিশ বলেছিল, কয়েক ধরনের ভিসা নীতিমালা পর্যালোচনা করে ওমানে আগত সকল বিদেশিদের জন্য পর্যটন ও ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তর স্থগিতের ঘোষণা করা হলো। 


পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। গত বছরের ৩১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলে বিবৃতিতে বলা হয়।


কেনো ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা ওমান পুলিশ বিবৃতিতে উল্লেখ করেনি। তবে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জানায়, ভিসা ব‌ন্ধের এই প্রক্রিয়া‌টি অস্থায়ী।

খুঁজুন