সকাল ৮টা না বাজতেই সব টিকিট নাই! অথচ আধা ঘণ্টা পরেই ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! ট্রেনের টিকিট নিয়ে এই রাষ্ট্রীয় ডাকাতি আর কতদিন সহ্য করবে জনগণ?
ঈদ বা পূজার সময় তো বটেই, সাধারণ দিনেও কম্পিউটারের সামনে বসে ঘড়ির কাঁটা ধরে ক্লিক করলেও ৫ সেকেন্ডের মধ্যে ট্রেনের সব আসন উধাও হয়ে যায়। বাধ্য হয়ে মানুষ ট্রেনের ছাদে চড়ে জীবনের ঝুঁকি নেয়, না হয় কালোবাজারিদের হাতে অতিরিক্ত ৫০০-৭০০ টাকা তুলে দিতে বাধ্য হয়।
কীভাবে চলছে এই অদৃশ্য টিকিট লুটপাট? চাঞ্চল্যকর তথ্য ফাঁস:
✅ অডিটে থলের বিড়াল: পরিবহন অডিট অধিদপ্তরের আইটি অডিটে বেরিয়ে এসেছে সাধারণ যাত্রীদের জন্য টিকিট খোলার ১ থেকে ৫ দিন আগেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ড থেকে টিকিট ব্লক করার সুযোগ রাখা হয়!
✅ অটোমেটিক বট: অননুমোদিত ওয়েবসাইট ও প্রতারক চক্র স্বয়ংক্রিয় বট স্ক্রিপ্ট দিয়ে সাধারণ মানুষ ক্লিক করার আগেই এক সেকেন্ডে হাজার হাজার টিকিট কৃত্রিমভাবে লক করে ফেলে।
✅ সহজ ডট কম ও অসাধু চক্র: টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডট কম এবং রেলের কিছু অসাধু বুকিং কর্মকর্তার যোগসাজশে এই ব্ল্যাক মার্কেট টিকে রয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে। অতীতে সহজের আইটি ইঞ্জিনিয়ার ও কর্মীদেরও টিকিটসহ র্যাব গ্রেপ্তার করেছিল।
আদালতের নজিরবিহীন পদক্ষেপ:
সাধারণ মানুষের এই অবর্ণনীয় কষ্ট দেখে এবার আর চুপ থাকেননি আদালত! সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে টিকিট মাফিয়াদের ধরতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে!
এদিকে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন টিকিট কালোবাজারি রুখতে প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের প্রশাসনিক ক্ষমতা চেয়ে খোলা চিঠি দিয়েছেন। রেল কি জনগণের, নাকি গুটিকয়েক কালোবাজারি সিন্ডিকেটের এবং আইনি নোটিশেই কি বন্ধ হবে রেলের টিকিট কালোবাজারি, নাকি প্রয়োজন পুরো ব্যবস্থার পরিবর্তন করা দরকার!
আপনার মতে, টিকিট জালিয়াতি ও কালোবাজারি স্থায়ীভাবে বন্ধ করতে বেসরকারি ভেন্ডরের ওপর নির্ভর না করে পুরো রেল টিকিটিং ব্যবস্থা কি সরকারের নিজস্ব প্রযুক্তিগত কাঠামোর অধীনে আনা উচিত নাকি কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করলেই সমস্যার সমাধান করা সম্ভব।
৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়!
৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়!
সকাল ৮টা না বাজতেই সব টিকিট নাই! অথচ আধা ঘণ্টা পরেই ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! ট্রেনের টিকিট নিয়ে এই রাষ্ট্রীয় ডাকাতি আর কতদিন সহ্য করবে জনগণ? ঈদ বা পূজার সময় তো বটেই, সাধারণ দিনেও কম্পিউটারের সামনে বসে ঘড়ির কাঁটা ধরে ক্লিক করলেও ৫ সেকেন্ডের মধ্যে ট্রেনের সব আসন উধাও হয়ে যায়। বাধ্য হয়ে মানুষ ট্রেনের ছাদে চড়ে জীবনের ঝুঁকি নেয়, না হয় কালোবাজারিদের হাতে অতিরিক্ত ৫০০-৭০০ টাকা তুলে দিতে বাধ্য হয়। কীভাবে চলছে এই অদৃশ্য টিকিট লুটপাট? চাঞ্চল্যকর তথ্য ফাঁস:✅ অডিটে থলের বিড়াল: পরিবহন অডিট অধিদপ্তরের আইটি অডিটে বেরিয়ে এসেছে সাধারণ যাত্রীদের জন্য টিকিট খোলার ১
থেকে ৫ দিন আগেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ড থেকে টিকিট ব্লক করার সুযোগ রাখা হয়!✅ অটোমেটিক বট: অননুমোদিত ওয়েবসাইট ও প্রতারক চক্র স্বয়ংক্রিয় বট স্ক্রিপ্ট দিয়ে সাধারণ মানুষ ক্লিক করার আগেই এক সেকেন্ডে হাজার হাজার টিকিট কৃত্রিমভাবে লক করে ফেলে।✅ সহজ ডট কম ও অসাধু চক্র: টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডট কম এবং রেলের কিছু অসাধু বুকিং কর্মকর্তার যোগসাজশে এই ব্ল্যাক মার্কেট টিকে রয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে। অতীতে সহজের আইটি ইঞ্জিনিয়ার ও কর্মীদেরও টিকিটসহ র্যাব গ্রেপ্তার করেছিল। আদালতের নজিরবিহীন পদক্ষেপ:সাধারণ মানুষের এই অবর্ণনীয় কষ্ট দেখে এবার আর চুপ থাকেননি আদালত! সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান স্বপ্রণোদিত হয়ে মামলা
দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে টিকিট মাফিয়াদের ধরতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে! এদিকে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন টিকিট কালোবাজারি রুখতে প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের প্রশাসনিক ক্ষমতা চেয়ে খোলা চিঠি দিয়েছেন। রেল কি জনগণের, নাকি গুটিকয়েক কালোবাজারি সিন্ডিকেটের এবং আইনি নোটিশেই কি বন্ধ হবে রেলের টিকিট কালোবাজারি, নাকি প্রয়োজন পুরো ব্যবস্থার পরিবর্তন করা দরকার! আপনার মতে, টিকিট জালিয়াতি ও কালোবাজারি স্থায়ীভাবে বন্ধ করতে বেসরকারি ভেন্ডরের ওপর নির্ভর না করে পুরো রেল টিকিটিং ব্যবস্থা কি সরকারের নিজস্ব প্রযুক্তিগত কাঠামোর অধীনে আনা উচিত নাকি কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করলেই সমস্যার সমাধান করা সম্ভব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত