লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাটের গোশালা রোডস্থ শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরা লাল রায়, শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের সহ-সভাপতি দুলাল কর্মকার, লালমনিরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শিবেন্দ্র নাথ রায় কার্জী শিবুসহ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা ও লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সব সময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদানে এসআরবি অঙ্গিকারবদ্ধ। সার্বিকভাবে সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এসআরবি ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা এবং আগামী ২১ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে তা শেষ হবে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা পূজার প্রধান বৈশিষ্ট্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুসংহত করা এই দুর্গাপূজা বর্তমানে শুধু হিন্দু সম্প্রদায়েরই উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসব। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে এসআরবি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে দূর্গাপূজা ২০২৬ উপলক্ষে রংপুর বিভাগে এসআরবি-১৩ এর আওতাধীন এলাকায় এই বছর ৫১৩৮টি পূজামন্ডপ রয়েছে। তন্মধ্যে লালমনিরহাট জেলায় ৪৭১টি মন্দির/ মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে যেকোন ধরণের অনাকাংঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ কর্তৃক পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে।
দুর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদসা মোতায়েন থাকবে।
এসআরবি-১৩ রংপুর কন্ট্রোল কমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রাখবে। পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে নাশকতাসহ যেকোন ধরণের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে।
দুস্কৃতকারী/অশুভ চক্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের উপর কোনরূপ হামলা, পূজামন্ডপ ভাংচুর বা পূজার উপকরণাদি ভাঙ্গা/ডাকাতি/চুরি বা কোন ধরণের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআরবি-১৩ এর পক্ষ হতে কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তা যাচাই না করে শেয়ার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সাথে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হচ্ছে। সকল ধরণের গুজব/উস্কানিমূলক তথ্য/মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবি সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাতপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বসাধারণের সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব।
প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়।
এসআরবি সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটর করছে। দুর্গা পূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য আপনারা পেলে সে সম্পর্কে এসআরবি ফোর্সেসকে অবহিত করুন।
গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্গাপূজা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ রংপুর জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। আমরা চাই দুর্গাপূজা হোক সবার জন্য নিরাপদ, আনন্দময় ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার একটি উৎসব।
পরিশেষে, সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন আনন্দ, শান্তি ও সম্প্রীতিতে পরিপূর্ণ হোক। দেশ এসিয়ে থাক শান্তি, উন্নয়ন ও পারস্পরিক সহমর্মিতার পথে।
লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাটের গোশালা রোডস্থ শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরা লাল রায়, শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের সহ-সভাপতি দুলাল কর্মকার, লালমনিরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শিবেন্দ্র নাথ রায় কার্জী শিবুসহ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা ও লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)'র রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সব সময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদানে এসআরবি অঙ্গিকারবদ্ধ। সার্বিকভাবে সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এসআরবি ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা এবং আগামী ২১ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে তা শেষ হবে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা পূজার প্রধান বৈশিষ্ট্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন
সুসংহত করা এই দুর্গাপূজা বর্তমানে শুধু হিন্দু সম্প্রদায়েরই উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসব। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে এসআরবি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে দূর্গাপূজা ২০২৬ উপলক্ষে রংপুর বিভাগে এসআরবি-১৩ এর আওতাধীন এলাকায় এই বছর ৫১৩৮টি পূজামন্ডপ রয়েছে। তন্মধ্যে লালমনিরহাট জেলায় ৪৭১টি মন্দির/ মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে যেকোন ধরণের অনাকাংঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ কর্তৃক পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে। দুর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদসা মোতায়েন থাকবে। এসআরবি-১৩ রংপুর কন্ট্রোল কমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রাখবে। পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে নাশকতাসহ যেকোন ধরণের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। দুস্কৃতকারী/অশুভ চক্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের উপর কোনরূপ হামলা, পূজামন্ডপ ভাংচুর বা পূজার উপকরণাদি ভাঙ্গা/ডাকাতি/চুরি বা কোন ধরণের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআরবি-১৩ এর পক্ষ হতে কোনো ধরনের
গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তা যাচাই না করে শেয়ার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সাথে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হচ্ছে। সকল ধরণের গুজব/উস্কানিমূলক তথ্য/মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবি সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাতপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বসাধারণের সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়। এসআরবি সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটর করছে। দুর্গা পূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য আপনারা পেলে সে সম্পর্কে এসআরবি ফোর্সেসকে অবহিত করুন। গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্গাপূজা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ রংপুর জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। আমরা চাই দুর্গাপূজা হোক সবার জন্য নিরাপদ, আনন্দময় ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার একটি উৎসব। পরিশেষে, সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন আনন্দ, শান্তি ও সম্প্রীতিতে পরিপূর্ণ হোক। দেশ এসিয়ে থাক শান্তি, উন্নয়ন ও পারস্পরিক সহমর্মিতার পথে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত